1 Answers

উদ্দীপকের উল্লিখিত এককটি হলো স্নায়ুকোষ বা নিউরন। অনুভূতি গ্রহণ এবং সে অনুযায়ী উদ্দীপনা তৈরি করে তা কার্যকরী অঙ্গে প্রেরণ করা স্নায়ুকোষের কাজ। কোষদেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র সুতার মতো অংশ হলো ডেনড্রাইট। একটি নিউরনের অ্যাক্সনের সঙ্গে অন্য একটি নিউরনের ডেনড্রাইট যুক্ত থাকে। এভাবে একাধিক নিউরন যুক্ত হয়ে গঠন করে স্নায়ুতন্ত্র। পরপর দুটি নিউরনের সংযোগস্থল অর্থাৎ অ্যাক্সন ও ডেনড্রাইটের সংযোগস্থলকে বলা হয় সিন্যাপস। সিন্যাপসের মধ্য দিয়ে তড়িত রাসায়নিক পদ্ধতিতে স্নায়ু তাড়না প্রবাহিত হয়। উদ্দীপনা তৈরির ক্ষেত্রে নিউরন প্রথমে গ্রাহক অঙ্গ থেকে অনুভূতি সিন্যাপসের মাধ্যমে পরবর্তী নিউরনের ডেনড্রাইটে পৌছে দেয়। এভাবে একে একে ঐ অনুভূতি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায়।

পরবর্তীতে মটর বা জ্ঞানবাহী নিউরন ঠিক একইভাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কার্যকরী অঙ্গে উদ্দীপনা প্রেরণ করে। এভাবে মানবদেহে উদ্দীপনা তৈরি হয়। ডেনড্রাইট পরবর্তী স্নায়ুকোষের অ্যাক্সনের সঙ্গে যুক্ত হয়ে সিন্যাপস তৈরির মাধ্যমে দীর্ঘ স্নায়ুতন্ত্রে পৌঁছে। ডেনড্রাইট না থাকলে সিন্যাপস তৈরি হতো না এবং গ্রাহক অঙ্গ থেকে অনুভূতি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছাতো না বা মানবদেহে কোন উদ্দীপনাও তৈরি হতো না। সুতরাং, মানবদেহে উদ্দীপনা তৈরিতে নিউরনের গুরুত্ব অপরিসীম।

5 views

Related Questions