1 Answers
পরিবারের সকলের সুস্থতার জন্য সঠিক মেনু পরিকল্পনা করা প্রয়োজন, আমি এর সাথে একমত।
একটি পরিবারে বিভিন্ন বয়সের ব্যক্তি থাকে। বিভিন্ন বয়সের ব্যক্তিদের খাদ্য চাহিদা বিভিন্ন রকম হয়ে থাকে। স্কুল পড়ুয়া দুই সন্তান, স্বামী ও বৃদ্ধ মা-বাবা নিয়ে মালার পরিবার। তার স্কুল পড়ুয়া দুই সন্তানের জন্য দুধ জাতীয় খাবারের প্রাধান্য দিতে হবে। বৃদ্ধ মা-বাবা, স্বামী ও নিজের জন্য মালার পরিবারের ভিটামিনযুক্ত খাদ্য দরকার।
পরিশ্রমের ধরন ক্যালরির চাহিদাকে প্রভাবিত করে। পরিবারে যারা কঠিন পরিশ্রমের কাজ করে তাদের জন্য কার্বোহাইড্রেট ও স্নেহ জাতীয় খাবার বেশি দেওয়া দরকার। আর যারা হালকা পরিশ্রম করেন এবং বৃদ্ধ তাদের জন্য কার্বোহাইড্রেট ও স্নেহ জাতীয় খাবার কম দেওয়া দরকার। এছাড়া মেনুতে দামি খাবারের পাশাপাশি তুলনামূলক সস্তা অথচ পুষ্টিকর খাদ্যের সমন্বয় থাকা উচিত।
মালার পরিবারের সকলের সুস্থতার জন্য উপরিউক্ত বিষয়গুলো মনে রেখে মেনু পরিকল্পনা করা দরকার।