1 Answers
মুনিয়ার আচরণগুলো সঠিক বিকাশমূলক আচরণ নয়।
মধ্য শৈশবে শিশুরা দূরত্ব, ওজন ইত্যাদি ধারণাগুলো বুঝতে পারে যা থেকে তাদের চিন্তা করার সূত্রপাত ঘটে। এ সময়ে শিশুরা সমবয়সী দলে মিশে সামাজিক আচরণ, ভালো কাজে প্রতিযোগিতা করা ইত্যাদি শেখে। এছাড়া এ বয়সে শিশুরা বিভিন্ন খেলাধুলা (ফুটবল, ক্রিকেট, বৌচি ইত্যাদি) করার জন্য শারীরিক দক্ষতা অর্জন করে। বয়স বৃদ্ধির সাথে সাথে তারা পড়ালেখার দক্ষতাও অর্জন করে।
মুনিয়ার সময় অর্থাৎ ঘণ্টা, মিনিট ও সেকেন্ড সম্পর্কে সঠিক ধারণা নেই। সে বন্ধুদের সাথে মেশে না, কারো সাথে খেলে না। সে ঠিকমতো কোনো কিছু ধরতে পারে না। পড়ালেখা ও গণনার মূল কৌশল সম্পর্কেও সে জানে না।
মুনিয়ার মধ্যে উল্লিখিত দক্ষতাগুলোর অভাব রয়েছে। তাই আমি মনে করি, তার আচরণগুলো সঠিক বিকাশমূলক আচরণ নয়।
5 views
Answered