1 Answers
হ্যাঁ, বাংলাদেশকে উদ্দীপকে ইঙ্গিতকৃত উন্নয়নশীল দেশসমূহের মধ্যে বিবেচনা করা যায় বলে আমি মনে করি।
অর্থনৈতিক উন্নয়নের মাত্রা বা স্তর অনুসারে বিশ্বের দেশগুলোকে উন্নত, উন্নয়নশীল এবং অনুন্নত বা স্বল্পোন্নত দেশ হিসেবে শ্রেণিবিভাগ করা হয়। এই বিভাজন অনুসারে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে অন্তর্ভুক্ত। তবে অব্যাহত উন্নয়ন প্রচেষ্টা ও কার্যক্রম এবং আর্থসামাজিক কিছু সূচকের (যেমন- শিক্ষায় জেন্ডার সমতা, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, প্রাথমিক শিক্ষায় ভর্তির হারে উল্লেখযোগ্য অগ্রগতি) উচ্চমানের কারণে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের পর্যায়ভুক্ত হিসেবেও বিবেচনা করা হয়। বাংলাদেশ সরকার পরিকল্পিত উন্নয়ন কর্মসূচির মাধ্যমে বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার চেষ্টা করছে। উন্নয়নের স্বার্থে দেশের প্রাকৃতিক সম্পদকেও ব্যবহার করা হচ্ছে। এর ফলে বাংলাদেশে বেকারত্ব যেমন কমেছে তেমনি মাথাপিছু আয়ের পরিমাণও আশাতীত হারে বাড়ছে। আর তাই বলা যায়, বাংলাদেশকেও উদ্দীপকে উল্লিখিত উন্নয়নশীল দেশসমূহের মধ্যে বিবেচনা করা হয়।