1 Answers

আইরিন রেশমি কাপড় ধৌতকরণে যে পদ্ধতি অবলম্বন করে তা সঠিক পদ্ধতি নয়।

সবসময় রেশমি বস্ত্রে মৃদু গরম পানি এবং কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে হয়। রেশমি বস্ত্র ধোয়ার জন্য ডিটারজেন্ট হিসেবে রিঠা, ভালো সাবান বা সাবানের গুঁড়া ব্যবহার করা উচিত। 

যেকোনো একটি পরিষ্কারক উপকরণ প্রয়োগ করে সামান্য মৃদু পানির মধ্যে অল্প সময় ধরে নেড়েচেড়ে নিলে ময়লা বের হয়ে যায়। তাছাড়া সাদা ও রঙিন বস্ত্র ধোয়ার জন্য একত্রে ভিজিয়ে রাখলে রং উঠে সাদা বস্ত্রে রং লেগে যেতে পারে। ময়লা ও সাবান দূর করার জন্য বড় গামলা বা বালতিতে পরিষ্কার পানিতে কাপড় একাধিকবার নেড়েচেড়ে নিতে হয়। রঙিন কাপড়ের বেলায় শেষবার প্রক্ষালনের সময় ঠান্ডা পানিতে প্রতি গ্যালনে বড় এক চামচ লবণ ও সমপরিমাণ ভিনিগার মিশিয়ে নেওয়া উচিত। এতে রঙিন রেশমের উজ্জ্বলতা ঠিক থাকে। হাত দিয়ে চেপে পানি বের করতে হয়। অনেকবার ধোয়া হয়েছে এমন রেশমি বস্ত্রের কাঠিন্য ঠিক রাখার জন্য এরারুটের দ্বারা তৈরি মাড় প্রয়োগ করা হয়। গঁদও রেশমি বস্ত্রের কাঠিন্য ও উজ্জ্বলতা বৃদ্ধিতে ব্যবহার করা হয়। রেশমি বস্ত্র বেশি উত্তাপ, ক্ষার ও ঘর্ষণ সহ্য করতে পারে না। কিন্তু আইরিন বেশি ক্ষারযুক্ত পানিতে দীর্ঘক্ষণ রঙিন ও সাদা রেশমি কাপড় ভিজিয়ে রেখেছিল, যা ছিল পুরোপুরি ভুল পদ্ধতি। 

তাই বলা যায়, ভুল পদ্ধতি ব্যবহারের কারণে আইরিনের রেশমি বস্ত্রের রং চটে যায়।

5 views

Related Questions