1 Answers

সুবার পারিবারিক শিক্ষা পরিবারের শিক্ষামূলক কার্যাবলির সাথে সঙ্গতিপূর্ণ।
পরিবারকে সমাজজীবনের শাশ্বত বিদ্যালয় বলা হয়। পরিবারেই একটি শিশু বর্ণমালার সাথে পরিচিত হয়। মা-বাবা, ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যের পারস্পরিক সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণের শিক্ষা লাভের প্রথম সুযোগ পরিবারে ঘটে। এগুলো পরিবারের শিক্ষামূলক কাজ। আর সন্তানের জীবনে পরিবারের শিক্ষামূলক কাজের গুরুত্ব অপরিসীম।
উদ্দীপকে বলা হয়েছে, সুবা প্রাতিষ্ঠানিক শিক্ষার পূর্বেই পরিবারের অন্যদেরকে লেখাপড়া করতে দেখে নিজেও খাতা, পেন্সিল নিয়ে লেখার চেষ্টা করে। বড়দের মার্জিত আচরণ দেখে সেও তা অনুকরণ করে। এখানে পরিবারের শিক্ষামূলক কাজের ইঙ্গিত করা হয়েছে। লেখাপড়ার পাশাপাশি শিশুরা বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা প্রভৃতি মানবিক গুণও পরিবার থেকেই শেখে। শিশুদের মধ্যে এসব বোধ জাগানো পরিবারের শিক্ষামূলক কাজের অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, সুবার পারিবারিক শিক্ষা পরিবারের শিক্ষামূলক কাজের সাথে সঙ্গতিপূর্ণ।

7 views

Related Questions