1 Answers

মারুফ সাহেবের অসুস্থতার কারণ নিয়মতান্ত্রিক জীবনযাপন না করা। সুস্বাস্থ্য রক্ষায় নিয়মতান্ত্রিক জীবনযাপন গুরুত্বপূর্ণ। তা না হলে দেহের ওজন বেড়ে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ইত্যাদি রোগ দেখা দেয় এবং কর্মক্ষমতা কমে যায়।

মারুফ সাহেব রাত জেগে টিভি দেখেন এবং সকালে দেরিতে ঘুম থেকে ওঠেন। তিনি সারাদিন অফিসে বসে কম্পিউটারে কাজ করেন। তিনি কোনো শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করেন না। এক পর্যায়ে শারীরিক সমস্যা অনুভব করায় তিনি ডাক্তারের কাছে যান। ডাক্তার তাকে ইনসুলিন নিতে বলেন। এ থেকে বোঝা যায় যে, মারুফ সাহেব ডায়াবেটিস রোগে আক্রান্ত।

ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। শরীরে ইনসুলিন নামক হরমোনের অভাবে বিপাকজনিত ত্রুটি হয়। ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। যাদের মা-বাবা ও খুব নিকটজনের ডায়াবেটিস আছে তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া অতিরিক্ত শারীরিক ওজন, ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করা এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করা ডায়াবেটিসের কারণ। সুতরাং, অনিয়ন্ত্রিত জীবনযাপনই মারুফ সাহেবের ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার কারণ।

5 views

Related Questions