1 Answers

উদ্দীপকের তুহিন সাহেবের জমির সমস্যাটি হলো ভূমিক্ষয়।
বৃষ্টিপাত চাষাবাদের জন্য যেমন ভালো তেমনি ভূমিক্ষয়েরও অন্যতম কারণ। বৃষ্টিপাতের তীব্রতা, সংখ্যা ও পরিমাণ ভূমিক্ষয়কে প্রভাবিত করে। অধিক ঢালু মাটিতে অধিক বেগে পানি নিচের দিকে ধাবিত হয়। এজন্য সমতল ভূমি অপেক্ষা ঢালু জমিতে ভূমিক্ষয়ের পরিমাণ বেশি। ভূমিক্ষয় মাটির কাঠামো, বুনট ও জৈব পদার্থের উপস্থিতির উপর নির্ভর করে। বেলে দোঁ-আশ মাটি অধিক সচ্ছিদ্র বলে বৃষ্টির পানি সহজেই শুষে নিতে পারে। তাই এ মাটির ভূমিক্ষয় কম। পাহাড়ি ভূমিতে ঢালের আড়াআড়ি চাষ না করে যদি ঢালের বরাবর চাষ করা হয় তবে বৃষ্টিপাতের ফলে ভূমিক্ষয় হয়। যে অঞ্চলে গাছপালা কম, সে অঞ্চলে বায়ু প্রবাহের ফলে ভূমিক্ষয় হয়। ভূমিক্ষয়ের প্রকৃত কারণ মানুষ নিজে। ক্ষুধার অন্ন জোগাড় করতে মানুষ জঙ্গল পরিষ্কার করে। তাতে মাটির উপরিভাগ উন্মুক্ত হয় যা ভূমিক্ষয়ের অন্যতম কারণ।
অতএব, উপরিউক্ত আলোচনা থেকে ভূমিক্ষয়ের বিভিন্ন কারণ সম্পর্কে জানা যায়।

5 views

Related Questions