1 Answers

হাসান সাহেব কিছুদিন যাবৎ মাথাব্যথা, বুক ধড়ফড় এবং অস্থিরতা অনুভব করছিলেন যা উচ্চ রক্তচাপের লক্ষণ। সুতরাং হাসান সাহেব উচ্চ রক্তচাপে ভুগছিলেন। নিচে হাসান সাহেবের উচ্চ রক্তচাপের কারণগুলো উল্লেখ করা হলো- 

১. হাসান সাহেবের বাবা অথবা মায়ের উচ্চ রক্তচাপ থাকার কারণে তার উচ্চ রক্তচাপ হতে পারে। 

২. হাসান সাহেব হয়তো বা বেশি স্নায়ুবিক চাপে ভুগতেন। কারণ যারা বেশি স্নায়ুবিক চাপে ভোগেন তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি। 

৩. ধূমপান করার কারণেও হাসান সাহেবের উচ্চ রক্তচাপ হতে পারে। 

৪. হাসান সাহেবের দেহের ওজন যদি বেশি হয়ে থাকে তবে সে কারণেও তার উচ্চ রক্তচাপ হতে পারে। 

৫. হাসান সাহেব যদি বেশি লবণ ও চর্বিযুক্ত খাবার খেয়ে থাকেন তবে সে কারণেও উচ্চ রক্তচাপ হতে পারে। 

৬. পর্যাপ্ত শারীরিক পরিশ্রম না করার কারণেও এমন হতে পারে।

4 views

Related Questions