1 Answers

উদ্দীপকে উচ্চতর শ্রেণির জীবদেহে দুই ধরনের কোষ বিভাজনের কথা বলা হয়েছে। এ কোষ বিভাজন দুটি মূলত মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজন। কারণ এ দুটি কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা যথাক্রমে একটিতে সমান থাকে এবং অপরটিতে হ্রাস পায়।
মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকার কারণ হলো, এ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভক্ত হয়। ফলে সৃষ্ট অপত্য কোষে ক্রোমোজোম -সংখ্যা সমান থাকে এবং এ কারণে একে সমীকরণিক বিভাজনও বলা হয়। অন্যদিকে, মিয়োসিস কোষ বিভাজনের সময় মাতৃকোষের নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হওয়ার ফলে সৃষ্ট অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায়। এ কারণে মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়।

5 views

Related Questions