1 Answers
টিনা লিজাকে তার পছন্দের খাবারটি কীভাবে পরিপাক হয় সে বিষয়টি অবগত করলে লিজা বেশ মজা পায়।
লিজার পছন্দের খাবারটি হলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার। কার্বোহাইড্রেটের পরিপাক বলতে জটিল শর্করাগুলোর ভাঙ্গনে দেহে শোষণ উপযোগী সরল শর্করার পরিণত হওয়াকে বোঝায়। কার্বোহাইড্রেটের উৎস হচ্ছে- ভাত, রুটি, আলু, চিনি, গুড় ইত্যাদি।
লিজা জানতে পারে মুখের টায়ালিন নামক এনজাইম সিদ্ধ স্টার্চকে মন্টোজে পরিণত করে। অ্যামাইলেজ এনজাইমটি ক্ষুদ্রান্ত্রে উপস্থিত শ্বেতসার জাতীয় খাবারের ওপর ক্রিয়া করে মল্টোজে পরিণত হয়। অগ্ন্যাশয় হতে যে অ্যামাইলোপসিন এনজাইমটি নিঃসৃত হয় তা শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। কোষ ঝিল্লির ও ক্ষুদ্রান্ত্রের সুক্রোজ, মল্টোজ ও ল্যাকটোজ এনজাইম ইক্ষু শর্করা, মল্টোজ ও দুগ্ধ শর্করার ওপর কাজ করে যথাক্রমে গ্লুকোজ ও ফ্রুক্টোজ, গ্লুকোজ ও গ্যালাকটোজে পরিণত হয়। এরপর অবশিষ্ট খাদ্যাংশ বৃহদন্ত্রে পরিচালিত হয়। সেখানে সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট CO2, CH4, H2 ও বিভিন্ন এসিডে গাঁজন ও পচনের ফলে পরিণত হয়। এভাবেই তার প্রিয় কার্বোহাইড্রেট জাতীয় খাবারটি পরিপাক হয়। এ বিষয়টি জানতে পেরে লিজা বেশ মজা পায়।