1 Answers

'আইনের অনুশাসন স্বাধীনতা ও সাম্যের রক্ষক'- কথাটি যথার্থ।
আইন, স্বাধীনতা ও সাম্যের মধ্যে ত্রিমাত্রিক সম্পর্ক বিদ্যমান। তিনটি ধারণা এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। আইন স্বাধীনতা ও সাম্য উভয়কে সুরক্ষিত ও সম্প্রসারিত করে।
আইন ও স্বাধীনতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আইন সামাজিক কল্যাণ সাধন করে, ব্যক্তিত্ব বিকাশের পথ সুগম করে ও স্বাধীনতার ক্ষেত্র প্রসারিত করে। আবার আইন স্বাধীনতাকে যথাযথভাবে উপভোগ করার সুযোগ সৃষ্টি করে। আইনের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যক্তির স্বাধীনতা ভোগের ক্ষেত্রে বাধা অপসারিত হয়। যার ফলে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং সামগ্রিক কল্যাণ সাধিত হয়। আবার আইন স্বাধীনতার অভিভাবক ও রক্ষক হিসেবে কাজ করে। ফলে আইনের মাধ্যমে নাগরিকের অধিকারসমূহ সুরক্ষিত হয়। এছাড়া আইনের দ্বারা সাম্যও সুরক্ষিত হয়। আইনের অনুশাসন কার্যকর থাকলে সমাজে সাম্যও প্রতিষ্ঠিত হয়। আইনের দৃষ্টিতে সবাই সমান এবং সবাই আইনের অধীন। অর্থাৎ আইন রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জন্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার সমতা সৃষ্টি করে। আর সুযোগ- সুবিধার সমতাই হলো সাম্য।
উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, আইন যেমন স্বাধীনতার রক্ষক ও অভিভাবক তেমনি আইন সাম্যেরও রক্ষক। বস্তুত আইন স্বাধীনতা ও সাম্য উভয়কেই সুরক্ষিত ও সম্প্রসারিত করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের ফাতেমা বেগমের কথাটি যথার্থ।

5 views

Related Questions