1 Answers

উদ্দীপকে জাহালমের ঘটনাটি 'আইনের অনুশাসন'-এর 'আইনের প্রাধান্য' ধারণার পরিপন্থি।

আইনের প্রাধান্য নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ। সমাজে আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হলে কেউ আইন অমান্য করে অন্যের অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। সরকারও কারও ব্যক্তি স্বাধীনতায় অযৌক্তিক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে সাহস পায় না। উদ্দীপকে প্রধান অভিযুক্ত আবু সালেকের পরিবর্তে জাহালমকে ৩ বছর কারাভোগ করতে হয়। জাহালমের এরূপ শাস্তি আইনের প্রাধান্যের পরিপন্থি। আইনের প্রাধান্য থাকলে বিনা অপরাধে কাউকে গ্রেফতার, বিনা বিচারে কাউকে আটক রাখা ও শাস্তি দেওয়া যায় না। উদ্দীপকে জাহালমকে বিনা অপরাধে শাস্তি দেওয়া হয়েছে। তাই বলা যায়, জাহালমের ঘটনাটি আইনের অনুশাসনের 'আইনের প্রাধান্য' ধারণার পরিপন্থি।

5 views

Related Questions