1 Answers
জনাব 'খ'-এর কাজটি সূরা আদ-দুহার শিক্ষার পরিপন্থি।
সূরা আদ-দুহা আল-কুরআনের ৯৩তম সূরা। এর আয়াত সংখ্যা ১১। এ সূরায় মানুষকে কিছু নৈতিক উপদেশ দেওয়া হয়েছে। উদ্দীপকে জনাব 'খ' এক ভিক্ষুককে ভিক্ষা না দিয়ে বরং ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছেন। অথচ সূরা আদ-দুহার ১০নং আয়াতে আল্লাহ বলেছেন - وَامَّا السَّاعِلَ فَلَا تَنْهَرُ
অর্থ : এবং (সাহায্য) প্রার্থীকে ধমক দেবেন না।”
অর্থাৎ কেউ যদি ভিক্ষা চায় বা কোনো সাহায্য চায় তাহলে' তাকে ধমক দেওয়া যাবে না। বরং সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করতে হবে। তাও না পারলে হাসিমুখে বিদায় দিতে হবে। কিন্তু উদ্দীপকে জনাব 'খ' এ শিক্ষার সম্পূর্ণ বিপরীত কাজ করেছেন। তাই বলা যায়, জনাব 'খ' সূরা আদ-দুহার শিক্ষার পরিপন্থি কাজ করেছেন।
5 views
Answered