1 Answers
শিবু বাবুর শরীর ও মনে উক্ত আসন তথা বৃক্ষাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।
বৃক্ষাসন অনুশীলনে শরীরে দৃঢ়তা আসে, শরীর নীরোগ হয়। আসন অনুশীলনে শরীর ও মনের সমন্বয় ঘটে। যোগসাধনায় আসন অনুশীলন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। উদ্দীপকের শিবু বাবু বৃক্ষাসন অনুশীলন করেন। এ আসনটি অনুশীলন করে তিনি শরীর ও মনে এর প্রভাব উপলব্ধি করেন। উক্ত আসনটি নিয়মিত অনুশীলন করলে শরীরের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা বাড়ে, পায়ের পেশির দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়, পায়ে জোর পাওয়া যায় এবং চলাফেরা করার ক্ষমতা বাড়ে। উরুর সংযোগস্থলের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে। কোমরের ও মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি পায়। হাত-পায়ের গঠন সুষ্ঠু ও সুন্দর হয়। হাঁটু, কনুই, বগল সমস্ত স্নায়ুতন্ত্রীতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং গ্রন্থি সবল ও নমনীয় হয়। পায়ের ব্যথায় বিশেষ উপকার পাওয়া যায় এবং পায়ে কোনোদিন বাত হতে পারে না। যাদের হাত-পা কাঁপে এবং পা দুর্বল তাদের খুব উপকার হয়। রক্তে অত্যধিক কোলেস্টোরেল থাকার দরুন বা অন্য কোনো কারণে পায়ের ধমনীতে যে শক্ত হলদে চর্বিজাতীয় পদার্থ জমে, যাকে অ্যাথেরোেমা বলে তা রোধ হয়। ফলে থ্রম্বোসিস হতে পারে না। সুতরাং দেখা যায়, বৃক্ষাসনের বেশ কিছু উপকারিতা রয়েছে। শিবু বাবুর শরীর ও মনেও উক্ত আসন অনুশীলনের এ সফল প্রভাব পরিলক্ষিত হবে বলা যায়।