1 Answers
অনিকের অনুশীলনকৃত আসনটি হলো বৃক্ষাসন এবং এটি অনুশীলনের মাধ্যমে ব্যক্তি জীবনে নানা ধরনের প্রভাব পড়ে।
হিন্দুধর্মশাস্ত্র মতে, আগে সুস্থ শরীর পরে ব্রহ্মচর্য। আর সুস্থ শরীর পেতে হলে অষ্টাঙ্গযোগই একমাত্র উপায়। বৃক্ষাসন হলো তার মধ্যে একটি। অনিক যে আসনটি অনুশীলন করেছে পদ্ধতিগত বৈশিষ্ট্যের বিচারে একে বৃক্ষাসন বলা যায়। অনিক বৃক্ষাসনের মাধ্যমে শরীরের বিভিন্ন দিক শতভাগ সুস্থ রাখতে পারবে। কারণ বৃক্ষাসনের মাধ্যমে শরীরের ভারসাম্য বৃদ্ধি পায়। পায়ের পেশি শক্ত এবং পায়ের জোড় পাওয়া যায়। এর ফলে চলাফেরার ক্ষমতা বাড়ে। উরুর সংযোগস্থলের স্থিতিস্থাপকতা বজায় রাখা যায়। নিয়মিত বৃক্ষাসন অনুশীলনের মাধ্যমে সুবর্না তার কোমরের ব্যথা দূর এবং মেরুদন্ডের শক্তি বৃদ্ধি পায়। কারণ এক পায়ে দাঁড়ালে তার চাপ পড়ে কোমর এবং মেরুদণ্ডের উপর। তবে এটা নিয়মিত করার ফলে উভয় স্থান ব্যথাযুক্ত এবং শক্তিশালী হবে। হাতের ও পায়ের গঠন সুষ্ঠু ও সুন্দর হয়। হাঁটু, কনুই, বগল সমস্ত স্নায়ুতন্ত্রীতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ও গ্রন্থি সবল, নমনীয় হয়। পায়ের ব্যথায় বিশেষ উপকার পাওয়া যায় এবং পায়ে কোনোদিন বাত হতে পারে না। যাদের হাত-পা কাঁপে, পা দুর্বল তাদের খুব উপকার হয়। রক্তে অত্যধিক কোলেস্টেরল থাকার দরুন বা অন্য কোনো কারণে পায়ের ধমনীতে যে শক্ত হলদে চর্বিজাতীয় পদার্থ জমে থাকে অ্যাথেরোমা বলে তা রোধ হয়। ফলে থ্রম্বোসিস হতে পারে না। অতএব বলা যায়, অনিকের অনুশীলনকৃত আসনটি অনুশীলনে ব্যক্তিজীবনে নানা ধরনের প্রভাব পড়ে।