1 Answers
হ্যাঁ, আমি মনে করি সুরভীর অনুশীলনকৃত বৃক্ষাসন পদ্ধতির মাধ্যমে রক্তের অতিরিক্ত কোলেস্টেরল রোধ করা সম্ভব।
সুরভীর অনুশীলনকৃত আসনটি হচ্ছে বৃক্ষাস্ন। বৃক্ষাসন অনুশীলনের ফলে শরীরের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা বাড়বে। পায়ের পেশির দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি পাবে। পায়ে জোর পাওয়া যায়, চলাফেরা করার ক্ষমতা বাড়বে। উরুর সংযোগস্থলের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করবে। কোমরের ও মেরুদন্ডের শক্তি বৃদ্ধি পাবে। হাতের ও পায়ের গঠন সুষ্ঠু ও সুন্দর হবে। হাঁটু, কনুই, বগল সমস্ত স্নায়ুতন্ত্রীতে রক্ত সঞ্চালন ও গ্রন্থি সবল, নমনীয় হবে। পায়ের ব্যথায় বিশেষ উপকার পাওয়া যাবে এবং পায়ে কোনোদিন বাত হবে না। রক্তে অত্যাধিক কোলেস্টেরল থাকার দরুন বা অন্য কোনো কারণে পায়ের ধমনীর মধ্যে বা ধমনীর 'গায়ে যে শক্ত হলদে চর্বিজাতীয় পদার্থ জমে, যাকে অ্যাথেরোমা বলে, তা রোধ হবে। ফলে থ্রম্বোসিস হবে না।
উপরিউক্ত আলোচনা শেষে আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি, সুরভীর অনুশীলনকৃত আসন অর্থাৎ বৃক্ষাসন পদ্ধতি অনুশীলনের মাধ্যমে রক্তের অতিরিক্ত কোলেস্টেরল রোধ করা সম্ভব।