1 Answers

উদ্দীপকে রাতুলের অনুশীলনকৃত আসনটি হচ্ছে গরুড়াসন। রাতুলের অনুশীলনকৃত গরুড়াসন পদ্ধতিটি নিম্নে ব্যাখ্যা করা হলো- এই আসনে দেহভঙ্গী গরুড় এর মতো হয়। তাই এর নাম গরুড়াসন। দুই পা জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে। ডান হাত কনুইয়ের কাছে ভেঙ্গে বাঁ কনুইয়ের নিচ দিয়ে নিয়ে গিয়ে ডান হাতের তালু বাঁ হাতের তালুতে নমস্কারের ভঙ্গিতে রাখতে হবে। এবার বাঁ পা মাটিতে রেখে ডান পা দিয়ে বাঁ পা পেঁচিয়ে ধরতে হবে। তারপর স্বাভাবিকভাবে দম নিতে ও ছাড়তে হবে। এ অবস্থানে ৩০ সেকেন্ড থাকতে হবে। হাত পা বদল করে আসনটি ৪ বার অভ্যাস করতে হবে এবং শবাসনে বিশ্রাম নিতে হবে।

তাই বলা যায় যে, রাতুলের অনুশীলনকৃত আসনটি গরুড়াসন ছিল।

5 views

Related Questions