1 Answers
জনাব রাতুলের স্থাপিত সার কারখানার বর্জ্য পার্শ্ববর্তী নদীতে ফেলার কারণে নদীর পানি নষ্ট হয়ে পরিবেশ দূষিত করছে।
শিল্প উন্নয়নের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ। এর ফলে জীব বৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। তাই পরিবেশ রক্ষা ব্যবসায়ী এবং ভোক্তা উভয়ের জন্য জরুরি।
উদ্দীপকের জনাব রাতুলের স্থাপিত সার কারখানার বর্জ্য পার্শ্ববর্তী নদীতে ফেলা হয়। এতে নদীতে অবস্থানরত মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যাচ্ছে। নদীকে জলজ প্রাণির বসবাস ও বংশবিস্তারের অনুপযোগী করে তুলছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এভাবে জনাব রাতুলের স্থাপিত সার কারখানা পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান পানিকে দূষিত করছে, যা মানুষের ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এসব কারণে শিল্পায়নের সাথে পরিবেশ দূষণের সম্পর্ক প্রতিকূল, যা জনাব রাতুলের সার কারখানার মাধ্যমে প্রমাণিত।