1 Answers

জনাব রাতুলের ব্যবসায়ের নৈতিকতা বাড়াতে গণমাধ্যম হিসেবে পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে হলে গণমাধ্যমের সাহায্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন। গণমাধ্যম বা পত্রিকা প্রায়ই পরিবেশের বিভিন্ন বিষয় তুলে ধরে। এর ফলে ব্যবসায়ীরা পরিবেশ সম্পর্কে সচেতন হতে পারে। উদ্দীপকের জনাব রাতুল নৈতিকতা বর্জন করে তার সার কারখানার বর্জ্য পার্শ্ববর্তী নদীতে ফেলে দেয়। এসব বর্জ্য পদার্থের কারণে মাছ ও অন্যান্য জলজ প্রাণী ঐ পানিতে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যম শিল্প কারখানার বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ প্রচার করে।

এসব সংবাদে শিল্প কারখানার বর্জ্যের কারণে পরিবেশের প্রভাব ও পরবর্তী সময়ে শিল্পের ওপর কীরূপ প্রভাব পড়তে পারে তার ওপর আলোকপাত করা হয়। এছাড়া শিল্প কারখানার বর্জ্য যথাযথভাবে পরিশোধনের পরামর্শ দেয়। জনাব রাতুল মূলত পত্রিকায় প্রতিবেদন পড়েই তার ব্যবসায়ের ক্ষতিকর দিক সম্পর্কে জেনেছে। সুতরাং, পত্রিকার প্রতিবেদনটি তার সচেতনতা বাড়িয়েছে এবং নৈতিকতা সৃষ্টি করেছে।

5 views

Related Questions