1 Answers

আফসারার মা মনে করেন, সময়ের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে জীবনে সহজে প্রতিষ্ঠা লাভ করা যায়। 

সময়কে মানবীয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। সময় সব মানুষের জন্যই সমান। সবার জন্যই ২৪ ঘণ্টা সময় নির্ধারিত। সময় কেউ কাউকে ধার দিতে পারে না। এটি সম্পূর্ণ ব্যক্তির নিজের।

সময় অত্যন্ত মূল্যবান সম্পদ। কোনো অবস্থাতেই একে বাড়ানো বা কমানো যায় না। সময় সঞ্চয় করা যায় না। তবে সময়কে কীভাবে ব্যবহার করা হবে তার ওপর এর মূল্য নির্ভর করে। যে ব্যক্তি সময়কে যথাযথভাবে কাজে লাগাবে জীবনে সে তত বেশি সফলতা অর্জন করতে পারবে। তাই এই সীমিত সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। যে ব্যক্তি সময়কে সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারবে সে জীবনে সহজে প্রতিষ্ঠা লাভ করতে পারবে।

4 views

Related Questions