1 Answers
তথ্য অধিকার আইন কোনো কর্তৃপক্ষের কাছ থেকে নাগরিকদের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সহায়তা করে।
জনগণের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে তথ্য অধিকার আইন একটি যুগান্তকারী আইন। এ আইন অনুসারে কোনো নাগরিক আবেদন করার মধ্য দিয়ে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তার প্রয়োজনীয় তথ্য পেতে পারে। এর ফলে নাগরিকরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে। রাষ্ট্রের কাছ থেকে নাগরিকদের প্রাপ্য বুঝে নিতে এ আইন সহায়ক। এর মাধ্যমে নাগরিকরা সরকার ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখে। তাই বলা যায়, এ যুগে তথ্য অধিকার আইন ব্যতীত জনগণের শাসন প্রতিষ্ঠা কল্পনা করা যায় না।
5 views
Answered