বাংলাদেশ সরকার কর্তৃক ৫ এপ্রিল, ২০০৯ জারি করা তথ্য অধিকার আইন ধারণাটি ব্যাখ্যা কর। (অনুধাবন)
5 views
1 Answers
বাংলাদেশ সরকার ৫ এপ্রিল, ২০০৯ সালে তথ্য অধিকার আইন জারি করে। এ আইনে বলা হয়েছে, প্রত্যেক নাগরিকের কর্তৃপক্ষের নিকট হতে তথ্য পাওয়ার অধিকার রয়েছে এবং কর্তৃপক্ষও একজন নাগরিককে তথ্য প্রদানে বাধ্য থাকবে। এ আইন অনুসারে তথ্য জানার জন্য ব্যক্তিকে লিখিতভাবে বা ইলেকট্রনিক মাধ্যমে বা ই-মেইলে আবেদন করতে হয়। জনগণের তথ্যপ্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যেই এ আইন প্রণীত হয়।
5 views
Answered