1 Answers
মিনার সম্পদের সুষ্ঠু ব্যবহার বা পরিচালনা যথার্থ নয় বলে আমি মনে করি।
'সম্পদ গৃহ ব্যবস্থাপনার মৌলিক উপকরণ। সম্পদ ছাড়া লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। সম্পদ আমাদের যাবতীয় চাহিদা পূরণের হাতিয়ার।
সম্পদের ব্যবহার করে আমরা উপকৃত হই। সম্পদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে- উপযোগ, আয়ত্তাধীন, সীমাবদ্ধতা, পরস্পর পরিবর্তনশীলতা, পরিচালনা যোগ্যতা।
সম্পদের সুষ্ঠু ব্যবহারকেই পরিচালনা বলা হয়। মানুষ সচেতন বা অসচেতনভাবেই হোক ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে থাকে। যেমন- বাড়ির তৈরির ক্ষেত্রে সময়, জান, দক্ষতা, অর্থ ইত্যাদি সম্পদের ব্যবহার করা হয়। এসব সম্পদ ব্যবহারের ক্ষেত্রে ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি যেমন- পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধায়ন ও মূল্যায়নের প্রয়োজন হয়। সম্পদের পরিচালনা যোগ্যতা বৈশিষ্ট্যের কারণেই আমরা উপকৃত হই। যেমন- লক্ষ্য অর্জন করা যায়, সম্পদ বৃদ্ধি পায়। অর্থনৈতিক উন্নয়ন ঘটে, অভাব ও দুর্যোগপূর্ণ অবস্থা মোকাবিলা করা যায়, পরিতৃপ্তি লাভ করা যায়। মিনা সম্পদের সুষ্ঠু ব্যবহারের ক্ষেত্রে দক্ষ নয়। এ কারণে সে জরুরি অবস্থা মোকাবিলার জন্য কোন অর্থ না রেখে সব খরচ করে ফেলে। এর ফলে হঠাৎ তার মেয়ে অসুস্থ হরে সে চিকিৎসা করাতে পারে না। পরবর্তীতে সে তার তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার কারণে মেয়ের চিকিৎসার ব্যবস্থা করে। মিনা যদি প্রথম থেকেই সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্পর্কে সতর্ক থাকতো তাহলে তাকে এধরণের পরিস্থিতিতে পরতে হতো না। তাই বলা যায়, সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে পরিবারের লক্ষ্য অর্জন করা যায়।