1 Answers

সমাজ বলতে একটি সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায়, যারা কোনো অভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য একত্র হয়।
সমাজের এ ধারণাটি বিশ্লেষণ করলে এর প্রধান দুটি বৈশিষ্ট্য লক্ষ করা যায়। এগুলো হচ্ছে- ক) বহুলোকের সংঘবদ্ধভাবে বসবাস এবং খ) ওই সংঘবদ্ধতার পেছনে থাকবে অভিন্ন উদ্দেশ্য। সমাজের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। সমাজকে সভ্য জীবনযাপনের আদর্শ স্থান মনে করে বলে মানুষ তার নিজের প্রয়োজনে সমাজ গড়ে তোলে। তাছাড়া সমাজের সদস্যদের মধ্যে আরও কিছু বৈশিষ্ট্য লক্ষ করা যায়। এগুলো হলো- ঐক্য ও পারস্পরিক সহযোগিতা, নির্ভরশীলতা, ক্রিয়া-প্রতিক্রিয়া, সাদৃশ্য-বৈসাদৃশ্য ইত্যাদি।

4 views

Related Questions