1 Answers

লাল ও হলুদ এবং তাদের মিশ্রণের উপর সমস্ত রংই উষ্ণ রং। আর নীল এবং নীলের মিশ্রণে উৎপন্ন রংগুলো হচ্ছে শীতল রং।

উষ্ণ রংগুলো আমাদের চোখ পীড়িত করে তোলে। মনে উষ্ণ বা গরমভাব জাগ্রত করে। দূরের জিনিস কাছে টানে। বস্তুকে অপেক্ষাকৃত বড় করে তোলে। অন্যের মনোযোগ বেশি আকর্ষণ করে। অন্যদিকে শীতল রং মনে শান্তভাব আনে। বস্তুকে দূরে সরিয়ে দেয়। বস্তুকে অপেক্ষাকৃত ছোট করে দেখায়। এ রং গুলো অন্যের মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয়।

11 views

Related Questions