1 Answers

যেসব উদ্ভিদ লবণাক্ত পরিবেশে অঙ্কুরিত হয়ে সেখানেই জীবনচক্র সম্পন্ন করতে পারে তারাই হ্যালোফাইটস জাতীয় উদ্ভিদ। লবণাক্ত এলাকার মৃত্তিকা পানিতে অতিরিক্ত সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদির ক্যালসিয়াম ও সালফেট লবণ দ্রবীভূত থাকায় পানির ঘনত্ব বেশি থাকে। এ পরিবেশে উদ্ভিদকে টিকে থাকতে হলে উদ্ভিদের কোষরসের ঘনত্ব মৃত্তিকা পানির ঘনত্ব থেকে বেশি হতে হয়। হ্যালোফাইটস জাতীয় উদ্ভিদ কোষের রসস্ফীতি বজায় রাখার জন্য মাটি হতে বিভিন্ন প্রকার আয়ন (K. Na) আহরণ করে লবণাক্ততার এ বাধা অতিক্রম করে। এসকল উদ্ভিদের কোনো কোনো প্রজাতি পাতার লবণ জালিকা বা পাতার আয়তন বাড়িয়ে লবণের ঘনত্ব কমিয়ে নেয়। আবার কোনো কোনো প্রজাতি আয়ন জমিয়ে রাখে।

4 views

Related Questions