1 Answers

উদ্দীপকে মূলত পানি, খনিজ লবণ এবং উদ্ভিদের দেহে তৈরিকৃত খাদ্য উপাদান পরিবহনের কথা বলা হয়েছে। এ তিন প্রকার উপাদানের পরিবহন উদ্ভিদ দেহে গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে।

উদ্ভিদ মূলরোমের মাধ্যমে কৈশিক পানি শোষণ করে থাকে। সালোকসংশ্লেষণে এ পানি অংশ নেয়। পানির অনুপস্থিতিতে সবুজ উদ্ভিদে সালোকসংশ্লেষণ অসম্ভব। সালোকসংশ্লেষণ না ঘটলে উদ্ভিদ দেহে কোন খাদ্য তৈরি হয় না ফলে উদ্ভিদ তথা সকল জীব জগতে খাদ্যাভাব দেখা দিবে। শুধু তাই নয় সকল শরীরবৃত্তীয় কাজ সম্পন্ন করতে যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তা পানির অনুপস্থিতিতে ঘটতে পারে না। অন্যদিকে উদ্ভিদের সুস্থ-সবল বৃদ্ধিও বিকাশের জন্য বিভিন্ন ধরনের খনিজ লবণ আবশ্যক। এ সকল খনিজ লবণের অভাবে উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের রোগলক্ষণ দেখা দেয়। যেমন- পটাসিয়ামের অভাবে পাতার কিনার ও শীর্ষ হলুদ ও মৃত অঞ্চল সৃষ্টি হয়। আবার সালফারের অভাব ঘটেল কাণ্ডের শীর্ষ মরে যায় এবং ডাইব্যাক রোগ সৃষ্টি হয়। আবার সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি করে তা দেহের অন্যান্য অঙ্গে পরিবাহিত হয়। এই খাদ্য শ্বসন ক্রিয়ায় অংশ নিয়ে শক্তি তৈরি করে যা সকল জৈবিক কাজ সম্পন্ন করতে প্রয়োজন হয়।, শক্তি ছাড়া কোন জৈবিক বা শারীরবৃত্তীয় কাজই সম্ভব নয়। সুতরাং আলোচনায় উপসংহারে এসে একথা বলা যায় যে, উদ্দীপকের তিনটি উপাদানের পরিবহনই উদ্ভিদ জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

5 views

Related Questions