1 Answers

উদ্দীপকে উল্লিখিত 'B' হলো পুং শিমুল ফুল যা একলিঙ্গ ফুল এবং 'C' হলো ধুতুরা যা উভলিঙ্গ ফুল।

একলিজা ফুলে পর-পরাগায়ন এবং উভলিঙ্গ ফুলে স্ব-পরাগায়ন সংঘটিত হয়। এই দুই ধরনের পরাগায়নের মধ্যে উদ্ভিদের অস্তিত্ব রক্ষায় পর-পরাগায়ন বেশি গুরুত্বপূর্ণ। C-তে স্ব-পরাগায়ন ঘটে তাতে নতুন বা ভিন্ন কোনো বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে না। এর ফলে যে নতুন উদ্ভিদ উৎপন্ন হয় তাতে বৈশিষ্ট্যেরও কোনো পরিবর্তন আসে না। এতে উৎপন্ন উদ্ভিদ কম জীবনীশক্তি সম্পন্ন হয়। ফলে নতুন সৃষ্ট উদ্ভিদের অভিযোজন ক্ষমতা কমে যাওয়ায় তা ভিন্ন বা প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সমস্যার সম্মুখীন হয় এবং একসময় এরূপ পরিবেশে তার বিলুপ্তিও ঘটতে পারে। অন্যদিকে, B-তে যে পরাগায়ন ঘটে তাতে দু'টি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগায়ন ঘটে বলে এতে নতুন ও ভিন্ন বৈশিষ্ট্য বা গুণের সংমিশ্রণ ঘটে থাকে। এর ফলে যে বীজ উৎপন্ন হয় তা অধিক জীবনীশক্তি সম্পন্ন হয় এবং এ বীজ থেকে সৃষ্ট উদ্ভিদ নতুন ও ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন হওয়ায় পরিবর্তিত বা প্রতিকূল পরিবেশে সহজেই খাপ খাইয়ে বেঁচে থাকতে পারে। তাই প্রকৃতিতে প্রতিকূল বা ভিন্ন পরিবেশে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে বা উদ্ভিদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে উদ্দীপকের B বা পুং শিমুল ফুলে সংঘটিত পর-পরাগায়ন বেশি গুরুত্বপূর্ণ।

4 views

Related Questions