1 Answers
সমাজের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য।
সমাজ মানুষের বহুমুখী প্রয়োজন মিটিয়ে তাকে উন্নত ও নিরাপদ জীবন দান করে। সমাজের মধ্যেই মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে। সমাজকে সভ্য জীবনযাপনের আদর্শ স্থান মনে করা হয়। মানুষ নিজের প্রয়োজনেই সমাজ গড়ে তোলে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যথার্থই বলেছেন, 'মানুষ স্বভাবগত সামাজিক জীব, যে সমাজে বাস করে না, সে হয় পশু, না হয় দেবতা'। এর ভিত্তিতে বলা যেতে পারে সমাজের সাথে সত্যিই মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান।
6 views
Answered