1 Answers
জলবায়ু পরিবর্তনের সাথে পশুপাখির স্বাস্থ্য ঝুঁকির সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে পশুপাখির যেসব সমস্যাগুলো হয় তা নিম্নরূপ-
i. খরার সময় গবাদি পশু অপুষ্টিসহ বিভিন্ন রোগে ভোগে।
ii. তাপপীড়নে খামারে ব্রয়লার ও লেয়ার মুরগির মৃত্যু হয়।
iii. বন্যার সময় পশু-পাখির কৃমির আক্রমণ বৃদ্ধি পায় ও বিভিন্ন সংক্রামক রোগের সৃষ্টি হয়।
iv. বন্যায় সময় অস্বাস্থ্যকর পরিবেশে অনেক পশুর মৃত্যু হয়।
v. জলোচ্ছ্বাস ও ঝড়ের ফলে গবাদিপশুপাখি তাৎক্ষণিক মারা যায়।
vi. জলোচ্ছ্বাস জনিত কারণে গবাদি পশু উদরাময়, পেটের পীড়া ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।
6 views
Answered