1 Answers
ইতিহাসের সাথে মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। মানুষের সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ ও লিখিত দলিলই হলো ইতিহাস। মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয় ইতিহাসের আওতাভুক্ত। মানুষের চিন্তা-ভাবনা, পরিকল্পনা, কার্যক্রম যতো শাখা- প্রশাখায় বিস্তৃত, ইতিহাসের সীমাও ততদূর পর্যন্ত বিস্তৃত। মানুষের চিন্তা- ভাবনা, কর্মধারা পরিবর্তনের সাথে সাথে ইতিহাসের পরিসরও সম্প্রসারিত হচ্ছে। তাই বলা যায়, ইতিহাস ও মানুষের জীবনধারা ওতপ্রোতভাবে জড়িত।
4 views
Answered