1 Answers
আমরা পরিবার ও সমাজে বাস করি। অনেক মানুষের সাথে মিলেমিশেই আমরা বাস করি। মানুষের সাথে আমাদের ভাঁবের আদান-প্রদান হয়। আমরা সুখ-দুঃখের অভিজ্ঞতা সহভাগিতা করি এবং পরস্পরের সাথে সম্পর্ক গড়ে তুলি। মানুষের সাথে সম্পর্ক রাখার প্রয়োজনীয়তা অনেক। লির্চে তা ব্যাখ্যা করা হলো-
> মানুষের সাথে সম্পর্ক রাখা মৌলিক প্রয়োজন। কারণ আমরা কোনোভাবেই একাকী বাস করতে পারি না।
> আমাদের জীবন পরস্পরের উপর নির্ভরশীল। আমি একা কখনো পূর্ণ নই। আমার পূর্ণতার জন্য সমাজের মানুষের দরকার।
> আমাদের সুখ-দুঃখ ও আনন্দ-উৎসব সমাজের মানুষের সাথে। সহভাগিতা করি।
> সমাজে যেসব প্রতিষ্ঠান গড়ে ওঠে, মানুষের সুসম্পর্কের কারণেই সেখানে সবাই সেবা পেয়ে থাকে।
সুসম্পর্ক বজায় রাখার মধ্য দিয়ে আমাদের ব্যক্তিত্বের পরিপক্বতা প্রকাশ পায়।
> সমাজের মানুষের সাথে সম্পর্ক থাকা মানে খ্রিষ্টেরই সাথে যুক্ত থাকা।