1 Answers

ব্যবসায় উদ্যোগ ও আত্মকর্মসংস্থান দুটি ভিন্ন বিষয় হলেও এদের মধ্যে সম্পর্ক নিবিড়।
নিজস্ব পুঁজি, দক্ষতা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থা হলো আত্মকর্মসংস্থান। আবার লাভের আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসায় প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে ব্যবসায় পরিচালনা হলো ব্যবসায় উদ্যোগ। তবে ব্যবসায় উদ্যোগের মতো আত্মকর্মসংস্থানে ব্যক্তি নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজে করেন। এ দু'ধরনের কর্মসংস্থানে প্রয়োজন হয় ব্যক্তির নিজস্ব জ্ঞান ও দক্ষতা। এতে ব্যবসায় সম্প্রসারণের মাধ্যমে অন্যদেরও কাজের সুযোগ তৈরি করা যায়। ফলে দেশের বেকারত্ব কমাতে এ দুটি ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ব্যবসায় উদ্যোগের সাথে আত্মকর্মসংস্থানের সম্পর্কে নিবিড়।

6 views

Related Questions