1 Answers

মগধের পূর্বদিকের রাজ্য ছিল অঙ্গ। অঙ্গ রাজ্যের বৈশিষ্ট্যসমূহ পাঠ্যবইয়ের আলোকে নিচে বিশ্লেষণ করা হলো-

মগধ রাজ্য ও অঙ্গ রাজ্যে সীমানা বিভক্ত হয়েছিল চম্পা নদীর মাধ্যমে। চম্পা নদী এ দুই রাজ্যকে পৃথক করে রেখেছিল। এ নদী ছিল মগধের অন্তর্গত। অঙ্গের রাজধানী ছিল চম্পা নগরী। মহারাজ দিসম্পতির মন্ত্রী মহাগোবিন্দ এ নগর প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায়। চম্পা নদী ও গঙ্গা নদী সংগম স্থলস্থ উপকূলীয় অঞ্চলে চম্পা নগরী অবস্থিত ছিল। বুদ্ধের সময় ব্রহ্মদত্ত নামে এক রাজা অঙ্গে রাজত্ব করতেন। রানি গগ্রা অত্যন্ত বুদ্ধভক্ত ছিলেন। তিনি চম্পা নগরীতে একটি বিশাল দিঘি খনন করেছিলেন। এই দিঘির পাড়ে বিহার নির্মাণ করিয়েছিলেন। সূত্রপিটক পাঠে জানা যায়, গৌতম বুদ্ধ এখানে আটবার এসেছিলেন। মগধের যুবরাজ বিম্বিসার রাজা ব্রহ্মদত্তকে পরাজিত করে অঙ্গ অধিকার করেন। সে সময় এ রাজ্য মগধের সাথে একত্রিত হয়ে অঙ্গ-মগধ নামে পরিচিতি লাভ করে।

5 views

Related Questions