1 Answers

বুদ্ধদত্তের অকথাচার্যের কবিত্ব ও অন্যান্য কীর্তির খ্যাতি চিরস্মরণীয়-এ বক্তব্যের সাথে আমি একমত।

বুদ্ধদত্ত বৌদ্ধধর্ম ও দর্শনচর্চায় পারদর্শী ও মহাপুরুষ কবি হিসেবেও পরিচিত ছিলেন। অসীম কবিত্ব শক্তির অধিকারী না হলে মহজ সবলভাবে পদ্যে বা গাথায় বুদ্ধের ধর্ম দর্শন ব্যাখ্যা করতে সক্ষম হতেন না। তিনি মহাভাস্যকার নামে অভিহিত হতেন। ঐতিহ্য অনুসারে নিম্নলিখিত গ্রন্থসমূহ বুদ্ধদত্ত রচনা করেন:

১. মধুরথবিলাসিনী (বুদ্ধবংসফ্টকথা); ২. বিনয় বিনিচ্ছয়; ৩. উত্তর বিনিচ্ছয়; ৪. অভিধম্মাবতার; ৫. রূপারূপবিভাগ; ৬. জিনলংকার; ৭. দন্তবংস বা দাঠাবংস; ৮. ধাতুবংস এবং ৯. বোধিবংস।

উপরের বর্ণিত গ্রন্থসমূহের মধ্যে বিনয়বিনিচ্ছয়, উত্তরবিনিচ্ছয়, অভিধম্মাবতার, রূপারূপবিভাগ এবং মধুরখ বিলাসিনী- এই পাঁচটি গ্রন্থ পণ্ডিতগণ বুদ্ধদত্তের প্রকৃত রচনা হিসেবে স্বীকার করেন। বাকি গ্রন্থগুলো নিয়ে পণ্ডিতদের মধ্যে সংশয় রয়েছে। তিনি বিনয়বিনিচ্ছয়, মধুরখবিলাসিনী এবং অভিধম্মাবতার গ্রন্থটি দক্ষিণ ভারতের চোল রাজ্যে রচনা করেছিলেন বলে জানা যায়। বুদ্ধদত্তের অধিকাংশ গ্রন্থ পদ্যে রচিত। যেমন- বিনয় বিনিচ্ছয় ৩১৮৩টি গাথায়, উত্তরবিনিচ্ছয় ৯৬৯টি গাথায় এবং অভিধম্মাবতার ১৪১৫টি গাথায় রচিত।

4 views

Related Questions