1 Answers

"উক্ত কোম্পানি কালক্রমে নিজেদের বাণিজ্যিক স্বার্থের পাশাপাশি রাজনৈতিক স্বার্থ রক্ষায়ও সচেষ্ট হয়ে ওঠে"- উক্তিটি যথার্থ।
ভারতীয় উপহমাদেশের ধন-সম্পদের প্রাচুর্যে আকৃষ্ট হয়ে ইংরেজ বণিকগণ এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে উৎসাহিত হন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের বণিক সংঘটি রানির কাছ থেকে ১৫ বছর মেয়াদি বাণিজ্য করার সনদপত্র লাভ করে। পরবর্তীতে ধীরে ধীরে তারা রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হয়। ১৬১২ সালে প্রথম সুরাটে তাদের বাণিজ্যকুঠি স্থাপিত হয়। পরবর্তীতে তারা আগ্রা আহমেদাবাদ, মসলিপট্টম, কাশিমবাজারসহ আরো অনেক স্থানে বাণিজ্যকুঠি স্থাপন করে। ১৬৯০ সালে পর জব চার্নক কোলকাতা, সুতানটি ও গোবিন্দপুর নামে তিনটি গ্রামের জমিদারী স্বত্ব লাভ করেন। এ তিনটি গ্রামকে কেন্দ্র করেই কোলকাতা নগরী গড়ে ওঠে এবংএখানেই পরবর্তীতে তারা ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে। এ দুর্গটি ইংরেজদের বাণিজ্যিক স্বার্থ রক্ষা ও রাজনৈতিক স্বার্থ বিস্তারের শক্তিশালী কেন্দ্রে পরিণত হয়। পরবর্তীতে দিল্লির সম্রাট ফাররুখশিয়ারের কাছ থেকে বাংলা, বোম্বাই ও মাদ্রাজে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করে তারা অপ্রতিরোধ্য গতিতে অগ্রসর হতে থাকে।
উপরের আলোচনার পরিশেষে তাই বলা যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কালক্রমে নিজেদের বাণিজ্যিক স্বার্থের পাশাপাশি রাজনৈতিক স্বার্থ রক্ষায় সচেষ্ট হয়ে উঠেছিল।

4 views

Related Questions