1 Answers
দেবী দুর্গাকে বলা হয় মহিষমর্দিনী। দেবী দুর্গা ঈশ্বরের শক্তির প্রতীক, তিনি আদ্যাশক্তি মহামায়া। তিনি জয়দুর্গা, জগদ্ধাত্রী, গন্ধেশ্বরী, বনদুর্গা ইত্যাদি নামে পরিচিত।
দেবী দুর্গাকে মহিষমর্দিনী বলার অন্যতম কারণ রয়েছে। একবার মহিষাসুর নামে এক অসুর দেবরাজ ইন্দ্রের কাছ থেকে স্বর্গরাজ্য কেড়ে নিয়েছিল। তখন দেবতাদের সম্মিলিত তেজ থেকে আবির্ভূত হয়েছিলেন দেবী দুর্গা। দেবী দুর্গা মহিষাসুরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে থাকে হত্যা করে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেন। তখন থেকে দেবী দুর্গাকে মহিষমর্দিনী বলা হয়।
দেবী দুর্গা দুর্গম নামক পশুকে বধ করার কারণে তাঁর নাম হয়েছে দুর্গা। তিনি দুর্গতিনাশিনী। কেননা তিনি এ মহাবিশ্বের যাবতীয় দুঃখ-কষ্ট বিনাশকারী। হিন্দুরা প্রাচীনকাল থেকেই ভক্তিভরে তাঁর পূজা করে আসছে। ধর্ম, বর্ণ, নির্বিশেষে এ পূজা উৎসব হিসেবে পালন করা হয়। তাই হিন্দু সমাজে দুর্গাপূজা সর্ববৃহৎ উৎসব হিসেবে পরিচিত।