1 Answers
উদ্দীপকে রূপালী টেক্সটাইল একটি পাবলিক লিমিটেড কোম্পানি।
পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্যসংখ্যা সাত এবং সর্বোচ্চ সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। এর শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য হয়। এ কোম্পানি জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রির আহ্বান জানাতে পারে। উদ্দীপকে রূপালী টেক্সটাইল জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে। তাদের সর্বোচ্চ সদস্য সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তারা শেয়ারের পাশাপাশি ঋণপত্রও বিক্রি করতে পারে। তারা শেয়ারের বিপরীতে জনসাধারণকে লভ্যাংশ দেয়। এ কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায়। তাই বলা যায়, রূপালী টেক্সটাইল একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
5 views
Answered