1 Answers
ইমরান ও তার বন্ধুর ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়ের অন্তর্গত।
দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই ব্যবসায়ের চুক্তি করে। এর মূলভিত্তি হলো চুক্তি। এটি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠন করা যায় না। চুক্তি অনুযায়ীই এ ব্যবসায়ের লাভ-ক্ষতি বণ্টিত হয়। উদ্দীপকের ইমরান তার বন্ধুর পরামর্শে একটি ব্যবসায় চালুর জন্য মূলধন বিনিয়োগ করেন। তারা মুনাফা বা ক্ষতি ভাগ করে নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়। তাদের ব্যবসায়ের উদ্দেশ্য হবে মুনাফা অর্জন করা। চুক্তি অনুযায়ী এ ব্যবসায়ের কাজ পরিচালিত হবে। এসব বৈশিষ্ট্য অংশীদারি ব্যবসায়ের সাথে মিলে যায়। সুতরাং, সদস্য সংখ্যা ও চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে ইমরান ও তার বন্ধুর কার্যক্রম হলো অংশীদারি ব্যবসায়।
5 views
Answered