1 Answers
উদ্দীপকের সালামের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠন।
এ ধরনের ব্যবসায় একক ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। যে কেউ স্বল্প পুঁজি নিয়ে সহজেই এ ব্যবসায় গঠন করতে পারে। ব্যবসায়ে মুনাফা হলে মালিক একাই পায়। আবার, ক্ষতি হলেও তার দায় সে একাই নেয়।
উদ্দীপকের সালাম কলেজের কাছে একটি স্টেশনারি দোকান পরিচালনা করে। এতে সে একাই মূলধন বিনিয়োগ করে। তার ব্যবসায়টি খুব তাড়াতাড়ি লাভজনক হয়ে ওঠে। এজন্য সে ব্যবসায়ের পরিধি আরও বাড়ায়। বাড়তি কাজ করার জন্য সে তার ভাইকে নিয়োগ করে। এজন্য তাকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে বেতন দেওয়া হয়। তবে ব্যবসায়ের মালিক সালাম একাই। তাই মুনাফা সে একাই পাবে। এসব বৈশিষ্ট্যের সাথে একমালিকানা ব্যবসায়ের মিল আছে। সুতরাং, সালামের পরিচালিত ব্যবসায়টি একমালিকানা সংগঠনের অন্তর্ভুক্ত।