1 Answers

উদ্দীপকের সালামের ভাই ব্যবসায়টির মালিক না হওয়ায় তার মুনাফা দাবির বিষয়টি অযৌক্তিক বলে আমি মনে করি।
একমালিকানা ব্যবসায়ের মালিক নিজ দায়িত্বে ব্যবসায় পরিচালনা করে। প্রয়োজনে কর্মচারী সাথে নিয়ে সে ব্যবসায়িক কাজ করতে পারে। তবে ব্যবসায়ে মুনাফা বা ক্ষতি যা-ই হোক, মালিক একাই তা বহন করে।
উদ্দীপকের সালামের স্টেশনারি দোকানটি কলেজের কাছে অবস্থিত। তার সততা ও দক্ষতার কারণে ব্যবসায়টি লাভজনক হয়ে ওঠে। এজন্য সে ব্যবসায়টির পরিধি আরও বাড়ায়। পণ্য কেনা-বেচার পাশাপাশি সে ফটোকপি, কম্পোজ, প্রিন্ট প্রভৃতি কাজ করে। ব্যবসায়ের কাজ বেড়ে যাওয়ায় সে মাসিক নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে তার ভাইকে নিয়োগ করে। কিন্তু, বছর শেষে তার ভাই মুনাফা দাবি করে।
একমালিকানা ব্যবসায়ে মালিক তার কাজে সহযোগিতার জন্য কর্মচারী নিয়োগ করতে পারে। এক্ষেত্রে সালাম তার ভাইকে নিয়োগ করেছে। এজন্য সালাম তার ভাইকে নির্দিষ্ট পরিমাণে মাসিক বেতনও দেয়। তার ভাই এ ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করেনি। তাই সে এ ব্যবসায়ের বিনিয়োগকারী বা অংশীদার নয়। আর একমালিকানা ব্যবসায়ের মুনাফা মালিক একাই পায়। এজন্য সালামের ভাই মুনাফার কোনো অংশ পাওয়ার অধিকার রাখে না। অতএব, ব্যবসায়টির মুনাফার ওপর সালামের ভাইয়ের কোনো অধিকার নেই।

5 views

Related Questions