1 Answers
তুষার ও তার বন্ধুরা পরিবেশের বিভিন্ন উপাদান মাটি, পানি ও বায়ু দূষণ নিয়ে আলোচনা করছিল। বিভিন্ন কারণে এ উপাদানগুলো দূষিত হয়। নিচে উপাদানগুলো দূষিত হওয়ার কারণ দেওয়া হলো-
মাটি দূষণের কারণ: কৃষিকাজে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার মাটি
দূষণের অন্যতম প্রধান কারণ। এছাড়া গাছপালা কেটে ফেলার জন্য মাটির উপরিভাগ দুর্বল হয়ে যায় যা বন্যা, ঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ধুয়ে যায়। মাটির উর্বরতা নষ্ট হয়।
পানি দূষণের কারণ: কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার বৃষ্টিতে ধুয়ে পুকুর, খাল-বিল ও পানির বিভিন্ন উৎসের সাথে মিশে যায় যা পানি দূষণ করে। এছাড়া কলকারখানার দূষিত বর্জ্য পদার্থ নদীনালার পানিতে মিশে পানি দূষিত করে।
বায়ু দূষণের কারণ: যানবাহনের কালো ধোঁয়া, কলকারখানার দূষিত
গ্যাস, ইটের ভাটার নির্গত ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। এছাড়া অতিরিক্ত মাত্রায় বৃক্ষ নিধন, বন উজার করে ঘড়বাড়ি নির্মাণ বায়ুতে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, SO2 , NO2 ইত্যাদির পরিমাণ বৃদ্ধি করে। ফলে বায়ু দূষিত হয়।