1 Answers

উদ্দীপকের জনাব আসিফ বন্ধুর সহযোগিতায় যে স্বীকৃতি এনেছিলেন তা হলো পেটেন্ট।
এর মাধ্যমে বুদ্ধিবৃত্তিক সম্পদের ওপর একচেটিয়া অধিকার পাওয়া যায়। এতে উদ্ভাবিত বিষয় বা পদ্ধতির আবিষ্কারক তা ব্যবহার, বিক্রি বা উন্নয়নের ক্ষেত্রে সরকারের কাছ থেকে অনুমতি পান। ফলে মূল উদ্ভাবক বা আবিষ্কারের স্বার্থ সুরক্ষিত হয়ে থাকে।
উদ্দীপকের জনাব আসিফ পেশায় একজন চিকিৎসক। সম্প্রতি তিনি একটি নতুন ধরনের খাবার স্যালাইন আবিষ্কার করেছেন। এটি সহজেই পানিতে দ্রবণীয় ও দ্রুত পানিশূন্যতা দূর করে। তার আগে দেশে এ ধরনের স্যালাইন কেউ আবিষ্কার করেনি। ফলে আইনজীবী বন্ধুর সাহায্যে তিনি সরকারের কাছ থেকে আবিষ্কারের স্বত্ব বিষয়ে স্বীকৃতি পান। এ স্বীকৃতির জন্য এ স্যালাইন তৈরির পদ্ধতিটি ব্যবহারে শুধু তারই অধিকার আছে। এছাড়া, অন্য কেউ এ পদ্ধতি ব্যবহার করতে চাইলে জনাব আসিফের অনুমতি নিতে হবে। এভাবে আবিষ্কৃত বিষয় বা পদ্ধতির ওপর একক মালিকানা পাওয়া যায় পেটেন্টের মাধ্যমে। সুতরাং, নতুন স্যালাইন তৈরির পদ্ধতিটির জন্য আসিফ পেটেন্টের স্বীকৃতি পেয়েছেন।

4 views

Related Questions