1 Answers

উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের আলোচিত প্রথম পিটক ত্রিপিটকের সূত্র পিটকের নির্দেশ করছে।

বুদ্ধের বাণী সূত্র আকারে গ্রথিত ভাগকে সুত্ত বা সূত্র পিটক বলে। সূত্র পিটক পাঁচটি প্রধান ভাগে বিভক্ত যথা- দীঘ নিকায়, মজ্জিম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায় এবং খুদ্দক নিকায়।

দীঘ নিকায়ে বুদ্ধভাষিত দীর্ঘ সূত্রগুলো সংকলিত হয়েছে। এত সর্বমোট চৌত্রিশটি সূত্র আছে। যে নিকায়ে মধ্যম আকৃতির সূত্রসমূহ সংকলিত করা হয়েছে তা মজ্জিম নিকায় নামে পরিচিত। পূর্ববর্তী দুটি নিকায়ের তুলনায় ক্ষুদ্র এবং বিভিন্ন আঙ্গিকের বিষয়বস্তু সংযুক্ত সূত্রসমূহ যে নিকায়ের অন্তর্ভুক্ত করা হয়েছে তা সংযুক্ত নিকায় নামে পরিচিত। এ নিকায়ে ছাপ্পান্নটি গুচ্ছ বা সংযুক্ত অধ্যায় আছে। সংখ্যার ক্রমবৃদ্ধি ধারায় বিধৃত সূত্রসমূহ যে নিকায়ের অন্তর্ভুক্ত করা হয়েছে তা অঙ্গুত্তর নিকায় নামে খ্যাত। অঙ্গুত্তর নিকায়ে মোট ২৩০৮ টি সূত্র রয়েছে। বুদ্ধভাষিত ক্ষুদ্র ক্ষুদ্র সূত্রসমূহ যে নিকায়ে সংকলিত তা খুদ্দক নিকায় নামে পরিচিত। এসব গ্রন্থগুলো ধর্মীয় গ্রন্থ হলেও এগুরো অধ্যয়নের মাধ্যমে বুদ্ধের সমকালীন ধর্মীয় ও সামাজিক অবস্থা সম্পর্কে জানা যায়।

4 views

Related Questions