1 Answers
উদ্দীপকে উল্লিখিত প্রথম অংশে আলোচিত নির্বাচন হলো ১৯৫৪ সালের নির্বাচন।
১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে ভয় পায়। এমতাবস্থায় তারা নানা কৌশলে নির্বাচন না দেওয়ার পাঁয়তারা করতে থাকে। এ সময় চারটি দল মিলে যুক্তফ্রন্ট গঠন করে। এক পর্যায়ে সরকার নির্বাচন দিতে বাধ্য হয়। উদ্দীপকে মি. জামান ১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিক্ষক। এর আলোচনায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে, তিনি ১৯৫৪ সালের নির্বাচনের কথা বলেছেন। ১৯৫৪ সালে অনুষ্ঠিত এ নির্বাচনে মুসলিম লীগকে চ্যালেঞ্জ করতে ৪টি দল তথা আওয়ামী লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং গণতন্ত্রী দল মিলে যুক্তফ্রন্ট গঠন করে। যুক্তফ্রন্টের নির্বাচনি ইশতেহার ছিল ২১ দফা। ২১ দফার ভিত্তিতে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ জয় অর্জন করে এবং সরকার গঠন করে। সর্বোপরি বলা যায়, উদ্দীপকের শিক্ষক মি. জামানের আলোচনার প্রথম অংশে ১৯৫৪ সালের নির্বাচনের কথা স্পষ্টভাবে ফুটে উঠেছে।