1 Answers

উদ্দীপকের লোককাহিনিতে 'পল্লিসাহিত্য' প্রবন্ধে আলোচিত উপকথার দিকটি প্রকাশ পেয়েছে। 

লোককাহিনিগুলো একটি দেশের অনন্য সম্পদ। লোকসাহিত্যের এ উপাদানগুলো একটি দেশের ঐতিহ্যের ধারক ও বাহক। একার পল্লির পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এ সম্পদ সংগ্রহ করা একান্ত প্রয়োজন।

উদ্দীপকে লোককাহিনির কথা বলা হয়েছে, যা গ্রামের শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষকে আনন্দ দান করে। এই কাহিনিগুলো মানুষের মুখে মুখে আবর্তিত হয়ে এক যুগ থেকে আরেক যুগে ভ্রমণ করেছে। এই লোককাহিনিগুলো অতীত ইতিহাস ও সভ্যতার চিহ্ন ধারণ করে। 'পল্লিসাহিত্য' প্রবন্ধেও লোকের মুখে মুখে প্রচলিত উপকথাগুলোর বর্ণনা রয়েছে। এসব চমৎপ্রদ, মনোহর উপকথা পল্লিগ্রামের বুড়ো-বুড়ির মুখে শোনা যেত। গ্রামের মানুষের মুখে মুখে প্রচলিত এসব উপকথা আজ হারিয়ে যেতে বসেছে। উদ্দীপকের বর্ণিত লোককাহিনিতে এভাবেই 'পল্লিসাহিত্য' প্রবন্ধের উপকথার দিকটি প্রকাশ পেয়েছে।

6 views

Related Questions