উদ্দীপকে আলোচিত প্রথম বিষয়টি জীববিজ্ঞানের যে শাখার অন্তর্ভুক্ত তার শ্রেণিবিন্যাস করো (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে আলোচিত প্রথম বিষয়টি হলো সামুদ্রিক জীববিজ্ঞান। এটি ফলিত জীববিজ্ঞানের একটি শাখা। ফলিত জীববিজ্ঞান জীবের জীবন- সংশ্লিষ্ট প্রায়োগিক দিকগুলো আলোচনা করে। নিচে ফলিত জীববিজ্ঞানের শ্রেণিবিন্যাস করা হলো-
i.জীবাশ্মবিজ্ঞান: প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান।
ii. জীবপরিসংখ্যানবিদ্যা: জীবপরিসংখ্যান-বিষয়ক বিজ্ঞান।
iii. পরজীবীবিদ্যা: পরজীবিতা, পরজীবী জীবের জীবনপ্রণালী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান।
iv. মৎস্যবিজ্ঞান: মাছ, মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান।
v. কীটতত্ত্ব: কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান।
vi. অণুজীববিজ্ঞান: ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষনিক ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞান।
vii. জিনপ্রযুক্তি: জিন প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান।
viii. প্রাণরসায়ন: জীবের প্রাণরসায়নিক কার্যাবলী, রোেগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান।
ix. সামুদ্রিক জীববিজ্ঞান: সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞান।
x. জীবপ্রযুক্তি: মানব ও পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান।