1 Answers
এ. কে. আজাদ সাহেবের আলোচিত বিষয়টি ছিল আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে হাদিসের ভূমিকা। নিচে এ সম্পর্কে বিশ্লেষণধর্মী আলোচনা সন্নিবেশ করা হলো-
১. ব্যক্তিগত জীবনে হাদিসের ভূমিকা: হাদিস মানুষের ব্যক্তিজীবনের সকল সমস্যার সুস্পষ্ট সমাধান পেশ করে। মানুষের বিশ্বাস, চিন্তা ও লক্ষ্য নির্ধারণের ওপর নির্ভর করে তার জীবনের শান্তি, উন্নতি আর মুক্তি। হাদিসে মানুষের সেসব বিষয়ের পুঙ্খানুপুঙ্খ সমাধান বলে দেয়। সর্বপ্রকার অন্যায়, অনাচার, পাপাচার, হিংসা-বিদ্বেষ পরিহার করে পূতপবিত্র নিষ্কলুষ জীবনাচারের প্রতি হাদিস ব্যক্তিকে আহ্বান জানায়। তাছাড়া মানুষের মন ও আত্মাকে পরিশুদ্ধ করার বিধান পাওয়া যায় হাদিসের মধ্যে।
২. পারিবারিক জীবনে হাদিসের ভূমিকা: সামাজিক জীবনের প্রাথমিক সংঘ হচ্ছে পরিবার। পরিবার ব্যবস্থা ছাড়া সভ্যতা মূল্যহীন। পরিবার গঠন, পরিচালনা, বিয়ে, তালাক, সন্তান লালনপালন, শিক্ষাদান ইত্যাদি পরিবারের দায়িত্ব। এ বিষয়ে সুস্পষ্ট বিধান হাদিসে দেওয়া হয়েছে। অনৈতিক ও অসামাজিক অভিশাপ থেকে পারিবারিক ব্যবস্থা সুদৃঢ় দুর্গের ন্যায় মানুষকে মুক্ত রাখে। আর এসব কিছুর পরিপূর্ণ রূপরেখা হাদিসে এসেছে।
সুতরাং বলা যায়, ব্যক্তিগত ও পারিবারিক জীবনে হাদিসের ভূমিকা অপরিসীম।