1 Answers

উদ্দীপকে শাকিল ও ফয়সালের কথোপকথনের মধ্য দিয়ে অনুমানের অনুসরণের ধারণা প্রতীয়মান হয়। অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি সরাসরি নিঃসৃত হয়। যেমন-
সকল মানুষ হয় মরণশীল, (আশ্রয়বাক্য)
কোনো মানুষ নয় অমরণশীল। (সিদ্ধান্ত)

উপর্যুক্ত অমাধ্যম অনুমানের সংজ্ঞা থেকে যে প্রকৃতি বা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। তাহলো- অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য বা প্রতিজ্ঞা (Promise) থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আশ্রয়বাক্যের গঠনগত পরিবর্তন দ্বারাও সিদ্ধান্ত গ্রহণ করা চলে। অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের গঠনগত পরিবর্তনের বিভিন্ন কৌশলকে ইংরেজিতে 'Methods of Immediate Inference' বলে। এই অনুমানের সিদ্ধান্ত বাক্য গঠনগতভাবে আশ্রয়বাক্য থেকে ভিন্ন বা আলাদা হলেও সিদ্ধান্তে আশ্রয়বাক্যের বিরোধী কোনো অর্থ প্রকাশ করে না। অমাধ্যম অনুমানে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে সরাসরি নিঃসৃত হয়। এই অনুমানে দুটি পদ বিশেষ করে 'উদ্দেশ্য পদ' ও 'বিধেয় পদ' পরিবর্তিত হয়ে সিদ্ধান্তে অবস্থান করে। অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান থাকে। এই অনুমানে সিদ্ধান্ত অনিবার্যভাবে বা অপরিহার্যভাবে নিঃসৃত হয়। অমাধ্যম অনুমানে সিদ্ধান্ত আশ্রয়বাক্যের তুলনায় ব্যাপক হতে পারে না।

5 views

Related Questions